Home জাতীয় শেষ বিন্দু রক্ত দিয়ে সংগ্রাম করবো: মির্জা ফখরুল

শেষ বিন্দু রক্ত দিয়ে সংগ্রাম করবো: মির্জা ফখরুল

0
220

নজর২৪, ঢাকা- বিজয়ের সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রাকে বাংলাদেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শুভ সূচনা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, “আজকের বিজয় র‍্যালির মধ্য দিয়ে আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো। শেখ হাসিনাকে বিদায় করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে সংগ্রাম করবো।’

 

মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

 

রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া চারটায় রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাপনী সমাবেশে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

 

র‍্যালি শেষে ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চ থেকে বিএনপি মহাসচিব বলেন, আজকে লাখো মানুষের অংশগ্রহণের এই র‍্যালি প্রমাণ করেছে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। দেশের মানুষ দেখতে চায়, অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হচ্ছে। দেশের মানুষ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়। আজকের র‍্যালি প্রমাণ করেছে দেশের মানুষ গণতন্ত্র চায়, কথা বলতে চায়, মুক্তভাবে স্বাধীনতা ভোগ করতে চায়।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার আমাদের সব অধিকার ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here