Home দেশের খবর ঢাকা নাগরপুরে আওয়ামীলীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা

নাগরপুরে আওয়ামীলীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা

0
100

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের হয়।

 

শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুস সুবর, সাংগঠনিক সম্পাদক মো. শাহিদুল ইসলাম খান অপু প্রমুখ। এ সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here