বিনোদন ডেস্ক- বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মেহজাবিন চৌধুরী। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমেই খুব অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। তবে এতোদিন পর্যন্ত তার ব্যাক্তিগত জীবন নিয়ে বেশ ধোঁয়াশাই ছিল।
জানা যায়, তরুণ নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গেই নাকি প্রেম করছেন মেহজাবিন। তবে এ বিষয়ে কোনো কোনোদিনই প্রকাশ্যে জানাননি মেহজাবিন। কিন্তু আজ নির্মাতা আদনান আল রাজীব তার ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করা একটি ছবি নিয়ে বিস্তার জল্পনা-কল্পনা চলছে নেট দুনিয়ায়।
আদনান আল রাজিবের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে একটি হোটেলে বেলকনিতে দাড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। আর রাজিব এ ছবির ক্যাপশনে লেখেন, ভালোই লাগে।
এদিকে, নাটকপাড়ায় গুঞ্জন রয়েছে মেহজাবিন বিয়ের কারণে নতুন নাটকে কাজ করছেন না। দীর্ঘদিন কাজের বাহিরে রয়েছে।
যত দিন যাচ্ছে ততই যেন মেহজাবিন-রাজীবের ব্যক্তিগত জীবনের অজানা তথ্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সামনে উঠে আসছে। কিন্তু এই বিষয়ে দুজনের চুপচাপ রয়েছেন।
উল্লেখ্য, মেহজাবীন ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।
