এবার চরকিতে আসছে বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’

badhon n

বিনোদন ডেস্ক- এবার দেশের ওটিটি প্লাটফর্ম চরকির পর্দায় আসছে বিশ্ব চলচ্চিত্রে আলোড়ন তোলা বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। বিষয়টি নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ। কবে থেকে সিনেমাটি ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে, সেটি আনুষ্ঠানিকভাবে জানাবে তারা।

 

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে।

 

সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা।

 

একই সময়ে তার ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।

 

সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাদ নিজেই। রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

 

ছবিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *