নির্বাচিত হয়ে দরিদ্রদের অধিকার নিশ্চিত করতে চান মিলি খাতুন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়ে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে কাজ করতে চান মিলি খাতুন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের তালগাছ প্রতিক নিয়ে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন।

 

মিলি খাতুন পোতাজিয়া ইউনিয়নের কাঠুরিয়া পাড়ার জোদুর জোলার বাসিন্দা ও শাহজাদপুর উপজেলা খাদ্য অফিসের কর্মরত আব্দুল মতিনের স্ত্রী। তিনি বর্তমানে সাথিয়া মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী ৩য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন।

 

সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত ১নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে মিলি খাতুন সবার কাছে গ্রহনযোগ্য একজন নারী হিসেবে পরিচিত। তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালগাছ প্রতিকের গণসংযোগ করছেন এবং ভোট প্রার্থনা করছেন।

 

মিলি খাতুন বলেন, ছোটবেলা থেকেই অসহায় মানুষের প্রতি আমার আলাদা একটি অনুভুতি কাজ করে। এরই ধারাবাহিকতায় নিজের প্রবল ইচ্ছ শক্তি কাজ করে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার। তাই আমি সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে প্রতিদ্ধন্দ্বিতা করছি। আমি বিজয়ী হতে পারলে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর প্রাপ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাবো। এবং প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ ও অস্বচ্ছল পরিবারগুলোকে নিয়মিত বিভিন্ন ধরণের ভাতার আওতায় এনে তাদের অস্বচ্ছল জীবনকে পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *