Home জাতীয় মুরাদের মতো অন্য মন্ত্রীদেরও ফুটপাতে ঘুমাতে হবে: রিজভী

মুরাদের মতো অন্য মন্ত্রীদেরও ফুটপাতে ঘুমাতে হবে: রিজভী

0
231

নজর২৪, ঢাকা- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা মুরাদ হাসানের মতো বর্তমান মন্ত্রিসভার অন্য সদস্যদেরও রাস্তায় ঘুমাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সু চিকিৎসা ও স্থায়ী মুক্তি এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

 

রিজভী বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী মুরাদ যখন কানাডায় ঢুকতে পারলেন না। তখন দুবাইতে ঢোকার চেষ্টা করেছেন। সেখানকার একটা ছবি ভাইরাল হয়েছে যে এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছেন। যিনি এক সময় প্রকট ক্ষমতার দাপট দেখিয়েছেন, যিনি ক্ষমতার দাপটে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গালি দিয়েছেন, ব্যঙ্গ করেছেন।

 

‘তিনি দুবাইয়ের এয়ারপোর্টে জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন করে হাসিনার ক্যাবিনেটকেও রাস্তায় শুয়ে থাকতে হবে একদিন। চারদিকে যে অনাচার-অবিচার রক্ত, এই কারণে তাদেরকেও একদিন ফুটপাতে রাস্তায় শুয়ে থাকতে হবে।’

 

রিজভী বলেন, ‘এই সরকার যাদের নিয়ে ক্যাবিনেট করেছে তারা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন। সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না। শিক্ষামন্ত্রী বলেছিলেন তোমরা দুর্নীতি করো, সহনীয় পর্যায়ে করো। যিনি ছাত্রদের নৈতিকতা শেখাবেন তিনি বলছেন সহনীয় পর্যায়ে দুর্নীতি করো।

 

‘এই সরকারের ক্যাবিনেটের মন্ত্রীরা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন। শেখ হাসিনার ক্যাবিনেট অফ মিথ্যাবাদী, বেয়াদব, ক্যাবিনেট অফ দুর্নীতিবাজ। এই নিয়ে শেখ হাসিনার ক্যাবিনেট চলছে। সেখান থেকে ভালো কিছু আশা করবেন কীভাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here