নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।
রবিবার (১৮অক্টোবর) এ উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি এসএম ফারুক সরকারের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে সকাল সাড়ে ৮টায় ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শেখ রাসেল শিক্ষা পদক-২০২০ অনুষ্ঠানে কেক কেটে শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভা মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক তসলিমা বেগম লাভলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, সাংবাদিক আলম ফরাজী, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জল প্রমুখ।
বক্তব্য শেষে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল শিক্ষা পদক বিতরণ করা হয়।
এসময় দলীয় নেতৃবৃন্দ, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষজন উপস্থিত ছিলেন।
