Home বিনোদন কেক কেটে সুখবর দিলেন কন্ঠশিল্পী আসিফ

কেক কেটে সুখবর দিলেন কন্ঠশিল্পী আসিফ

0
216

বিনোদন ডেস্ক- ‘এই গানের জন্মটা আমার কাছে একটু অন্যরকম। ‘ও প্রিয় তুমি কোথায়’ গানের পর সর্ম্পূণ আত্মতৃপ্তির একটি গান এটি।’

 

আসিফ আকবরের নতুন গান ‘মুনিয়ারে মুনিয়া’ নিয়ে এভাবেই নিজের অনুভুতি ব্যক্ত করলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

 

আসিফ-ইথুন বাবুর গানের বোঝাপড়া সবসময় একটু আলাদা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‌ এই গান। যার সম্পূর্ণ মিউজিক করা হয়েছে কলকাতার ওম স্টুডিও।

 

সম্প্রতি ইথুন বাবু তার ফেসবুক প্রোফাইলে আসিফ আকবরের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করেন। সেই ছবি ভক্ত শ্রোতাদের মাঝে ব্যপক সাড়া ফেলে। মূলত সেটি ছিলো গানটির মহরতের।

 

এদিকে আসিফ আকবর জানালেন, ইথুন বাবু ভাইয়ের গান কখন কি হয়ে যায় তা বলা খুবই মুশকিল। এই গানটি নিয়ে আমি চরম আশাবাদী। কারণ এধরনের গান অনেকদিন পরে গাইলাম। ভক্ত-শ্রোতাদের ভালোবাসা আমি সব সময় আমার হৃদয় মাঝে ধারণ করি। সাউন্ডটেকের ব্যানারে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে গানটি।

 

উল্লেখ্য, দুই দশক ধরে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে সেই সে শুরু তারপর থেকে আজো সমানতালে নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন ‘গানের যুবরাজ’ খ্যাত এই গায়ক। ক্যাসেটের যুগ পেরিয়ে সিডি এবং সর্বশেষ অনলাইন মাধ্যমেও নিজেকে দ্রুত মানিয়ে নেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here