নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন। আজ রবিবার (১২ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর নির্দেশনায় উক্ত দিবসটি পালন করা হয়েছে।
উক্ত দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকালে নাগরপুর স্বারক ৭১ এ শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করে এক র্যালী অনুষ্ঠিত হয় ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, নাগরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হূমায়ন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
