হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক!

বিনোদন ডেস্ক- তুমুল সমালোচনার মধ্যেও একের পর এক গান নিয়ে হাজির হচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্মাণ করে যাচ্ছেন সিনেমাও।

 

বেশ কিছুদিন আগে হিরো আলমের পেজ ভেরিফায়েড করে ব্লু-ব্যাজ দেয় ফেসবুক। কিন্তু হুট করেই তার ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে!

 

মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে! যেটা এখন আর হিরো আলমের পেজে নাই।

 

এ প্রসঙ্গে হিরো আলমের বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

 

তিনি আরও জানান, ‘কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

 

সবশেষ শুক্রবার (১০ ডিসেম্বর) ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। তার ফেসবুক পেজেও গানটির ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়।

 

ঘটনাক্রমে সেদিন থেকেই তার পেজের ব্লু-ব্যাজ উধাও! তবে এখনো পেজে নিজের সব কাজের আপডেট দিচ্ছেন হিরো আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *