রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আসছে ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নে কর্মী সমর্থকদের উপর নৌকার প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
শনিবার দুপুর ১২টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ অভিযোগ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক ঝুনু।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিনাধুকুরিয়া এলাকায় জনসংযোগ করে ফেরার পথে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসেবুল ইসলাম হাসানের মালিকানাধীন হরিরামপুর মাইলস্টোন স্কুলের নিকট পৌছালে হাসেবুল হক হাসানের উপস্থিতিতে তার নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী ঝুনুর মোটরসাইকেল বহরের কর্মীদের উপর দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই বেশকযেকজন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
এদের মধ্যে শহিদুল ইসলাম ও সাইদুলের অবস্থা আশঙ্কাজনক, তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নৌকার প্রার্থীর পক্ষ থেকে আামাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি লিখিতভাবে কায়েমপুর ইউনিয়নের দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে অভিযোহ করা হয়েছে।
এই বিষয়ে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানান, সেদিন আনারস প্রতীকের সমর্থকরাই বিনা কারনে আমাদের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলে ও নৌকা প্রতিকের কর্মী সমর্থকদের আহত করে। এই বিষয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
