সর্বশেষ সংবাদ

বাবা-মায়ের আপত্তি, পবনদীপের সঙ্গে আর দেখা যাবে না অরুণিতাকে

বিনোদন ডেস্ক- ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় গায়ক জুটি পবনদীপ ও অরুণিতা কাঞ্জিলাল। এ প্রতিযোগিতার আসরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। শুধু তাই নয়, এ যুগল প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জোর গুঞ্জন বাতাসে উড়ছে। যদিও তারা সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

 

এদিকে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে বেশ কটি গানে কণ্ঠ দিয়েছেন পবনদীপ-অরুণিতা। এসব গানের ভিডিওতে একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন তারা। এ জুটির রোমান্স দর্শক-শ্রোতাদের মন কেড়েছে। কিন্তু আর একসঙ্গে গানের কোনো ভিডিওতে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে না তাদেরকে। কারণ বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন অরুণিতার বাবা-মা।

 

কিছুদিন আগে অরুণিতা-পবনদীপ নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। এতে পবনদীপের সঙ্গে অরুণিতার জুটি বেঁধে পর্দায় হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অরুণিতার বাবা-মায়ের আপত্তির কারণে এ গানের ভিডিওতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার পরিবর্তে গানটিতে দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী চিত্রা শুক্লা পারফর্ম করবেন।

 

জানা যায়, অনস্ক্রিন কেমিস্ট্রি না দেখা গেলেও গানের মাধ্যমেই কেমিস্ট্রি জমিয়ে দিতে রাজি তাঁরা।

 

ইন্ডিয়ান আইডলের গত সিজনে পবনদীপ ও অরুণিতা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করার পর আসতে থাকে একের পর এক অফার। সে সময়েই অক্টোপাস এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা থেকে অরুদীপের সঙ্গে তিনটি মিউজিক ভিডিওর চুক্তি করা হয়। এই চুক্তির প্রথম ভিডিও ‘মনজুর দিল’ ইতিমধ্যেই হিট। ভক্তদের কাছে হিট হলেও ওই গান নিয়ে সমস্যা অরুণিতার পরিবারের।

 

সূত্র বলছে, অকারণে মেয়ের সঙ্গে পবনের সম্পর্ক নিয়ে সেই ইন্ডিয়ান আইডল থেকে যে চর্চা শুরু হয়েছে তা নাকি একেবারেই চান না তাঁরা। এমনকি প্রথম গানে পবনের সঙ্গে মেয়ের যাতে কোনও ঘনিষ্ঠ দৃশ্য না থাকে সে বিষয়েও প্রথম থেকেই সজাগ ছিলেন না। পরিবারের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে দ্বিতীয় গান ‘ফুরসত’ থেকে যদিও নিজেই সরে এসেছেন অরুণিতা। চিত্রার সঙ্গে পবনের চিত্রপট কতটা মন জয় করে এখন সেটাই দেখার।

আরও পড়ুন

কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি: শেখ সাদী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গরম থাকে সামাজিক মাধ্যম। আবারো গরম খবর নিয়ে হাজির হয়েছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক...

নিরাপত্তা চাইছেন দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া

সোনারগাঁওয়ে গত ২২ ফেব্রুয়ারি লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দিতির বসতবাড়ি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের ফলে তার মেয়ের ওপর হামলা চালানো...

সেরা পঠিত