বিনোদন ডেস্ক- শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করেন তারা। এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিয়ের ছবিও।
ভিকি-ক্যাটের বিয়ের গোপনীয়তা রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছিল। অতিথিদের পর্যন্ত ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। তবুও ফাঁস হয়ে গেল ছবি, দেখা গেল কেমন সাজে সেজেছেন বর ভিকি, কনে ক্যাটরিনা।
জানা গেছে, হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে ভিক্যাটের বিয়ে। বহুল আলোচিত এই বিয়ে স্বচক্ষে দেখেছেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। গত দুই দিন যথাক্রমে সংগীত ও মেহেদী অনুষ্ঠানের পর সাত পাকে ঘুরলেন তারা।
জানা গেছে, বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাকে ঘুরেছেন ভিকি ও ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। দুর্গের জানালা দিয়ে তার হাস্যোজ্বল মুখসমেত ক্যামেরাবন্দি করেছে পাপারাজ্জিরা।
এদিকে ভিকি-ক্যাটরিনার বিয়ের সঙ্গে সঙ্গেই ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে তাদের স্বামী-স্ত্রী পদবীতে নাম যুক্ত হয়ে গেছে। ক্যাটরিনার স্বামী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ভিকির নাম, একইভাবে ভিকির স্ত্রী হিসেবে দেখা যাচ্ছে ক্যাটের নাম।
বিগত একমাস ধরেই তাঁদের বিয়ে ঘিরে নানা জল্পনা। বিশেষ কোডের মাধ্যমেই প্রবেশ করতে পেরেছেন অতিথিরা। গত দুদিনে অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি ও সঙ্গীত। ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পরেছেন ক্যাট। ক্যাটরিনা ভিকির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে মোট ১২০ জন উপস্থিত রয়েছেন ক্যাটরিনার বিয়েতে। বিশেষ কোডের মাধ্যমেই বিয়ের আসরে প্রবেশ করতে পেরেছেন অতিথিরা।
বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের টেস্টি খাবারের আয়োজন করেছে এই তারকা জুটি। সেই তালিকায় রয়েছে স্থানীয় খাবারের পাশাপাশি প্যান ইন্ডিয়ার নানা ডিশ। যেহেতু ভিকি পাঞ্জাবী, তাই তাঁর খাওয়া দাওয়াতেও থাকবে পাঞ্জাবি ডিশ। প্ল্যাটারে থাকছে ছোলে বাটুরে থেকে শুরু করে বাটার চিকেন। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট। ক্যাটরিনার বিয়ের মেনুর দায়িত্বে রয়েছেন শ্যেফ শনোজ কুমার।
মেনুতে রয়েছে- ৫ রকমের অরগ্যানিক স্যালাড, নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার, ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি স্যালাড, ছোলে বাটুরে, ডাল বুখারা, হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি চুরমা, লাল মাস (রাজস্থানি স্টাইলে মাটন), কমলালেবুর রাবড়ি সহ ৫ রকমের বিরিয়ানি। সেই বিরিয়ানি তৈরি করেছেন শ্যেফ ইমতিয়াজ কুরেশি ও তাঁর টিম।
জানা গেছে, বিয়ের ৭৫ শতাংশ অর্থাৎ সিংহভাগ খরচ করছেন বিয়ের কনে ক্যাটরিনা নিজেই। নিরাপত্তারক্ষীদের বেতন এবং অতিথিদের যাতায়াতসহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন কনে। বাকি ২৫ শতাংশ খরচের ভার ভিকির কাঁধে।
