Home দেশের খবর শাহজাদপুরের গালায় ইউপিতে নৌকার প্রার্থীর পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

শাহজাদপুরের গালায় ইউপিতে নৌকার প্রার্থীর পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

0
350

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫নং গালা ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গালায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেনের নিজ বাড়ীতে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গালা ইউনিয়ন আ’লগের সভাপতি আব্দুল লতিফ সরদার। সঞ্চালনায় ছিলেন, গালা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. আবুল হোসেন ।

 

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামিরতা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাছেত, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, সিরাজগঞ্জ জেলা আঃলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ আব্দুল হাই, উপজেলা আঃলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল, এ্যাড. শাহ জালাল মিয়া, ১নং ওয়ার্ডের সভাপতি আবু ছাইদ তারা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সফিক প্রমুখ।

 

বক্তারা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার আহবান জানান।

 

মতবিনিময় সভায় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের পক্ষে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। এবং বিজয় সুনিশ্চিত করে স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালা ইউনিয়নের বিজয় উপহার দেওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here