Home জাতীয় আলাল গংদের গণধোলাই দেওয়া হবে: ছাত্রলীগ সভাপতি

আলাল গংদের গণধোলাই দেওয়া হবে: ছাত্রলীগ সভাপতি

0
332

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও গংদের গণধোলাই দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

 

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

সভাপতির বক্তব্যে জয় বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, এ কথা জাতির পিতা বলেছেন।

 

আজকে মোয়াজ্জেম হোসেন আলাল জাতির পিতার সুযোগ্য কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। আলাল গংদের যেখানে পাওয়া যাবে, সেখানে গণধোলাই দিয়ে প্রতিহত করা হবে। কোনো আপোষ করা হবে না।

 

বিএনপি বিভিন্ন জায়গায় অরাজকতা করার চেষ্টা করছে জানিয়ে জয় সবাইকে সজাগ থাকতে বলেন।

 

আবরার ফাহাদের রায় নিয়ে তিনি বলেন, আমরা মনে করি উচ্চ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। পাশাপাশি যারা ওই সময়ে ঘটনাস্থলে ছিল না, তারা যেন শাস্তির আওতায় না আসে সেটাও আদালতকে বিবেচনায় নিতে হবে।

 

সমাবেশ থেকে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করা হয়। এর আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here