Home জাতীয় মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ হচ্ছে হাইকোর্টে!

মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ হচ্ছে হাইকোর্টে!

0
224

নজর২৪ ডেস্ক: সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

 

বুধবার (৮ ডিসেম্বর) আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি একটি পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই এ বিষয়ে রিট দায়ের করব।

 

উল্লেখ্য, সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে কটুক্তি করেন। পরে চিত্র নায়িকা মাহিয়া মাহির সাথে একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে অশ্লীল ভাষায় কথা বলে তার কাছে হোটেল রুমে আসতে ভয় দেখান।

 

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। দলীয় নেত্রীবৃন্দ ও দেশের আলোচনার কেন্দ্রে চলে আসে ডা. মুরাদ হাসানের এরকম কুৎসিত মানুষিকতার বিষয়।

 

এরই মধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ডা. মুরাদ হাসনকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরে গতকাল মঙ্গলবার তিনি মাননীয় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here