Home বিনোদন অবশেষে নিজেই সুখবর দিলেন নিপুণ

অবশেষে নিজেই সুখবর দিলেন নিপুণ

0
205

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে নতুন নির্বাচন। আর এতে কারা অংশগ্রহণ করবেন, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

 

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, এই নির্বাচনে শাকিব খান ও নায়িকা নিপুণ মিলে একটি প্যানেল গঠন করছেন। শাকিব খান গুঞ্জন উড়িয়ে দিলেও বিষয়টি নিয়ে এতদিন কিছুই জানাননি নিপুণ।

 

নির্বাচনের আগ মুহূর্তে এসে এবার নিজেই সুখবর দিলেন এই নায়িকা। বললেন, তিনি নির্বাচন করবেন এটি চূড়ান্ত। কাদের সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে শিগগির জানাবেন।

 

চিত্রনায়িকা নিপূণ বলেন, ‘আমি শিল্পী সমিতির নির্বাচন করবো। ইন্ডাস্ট্রির প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেটি দূর করতে চাই। কারণ গত ১৬ বছরে এই ইন্ডাস্ট্রি আমাকে অনেককিছু দিয়েছে।’

 

নিপুণ জানান, শিল্পী সমিতি মানে শিল্পীদের সমাগম। আমার সঙ্গে সব প্রকৃত শিল্পীরাই থাকবেন। আমার বিশ্বাস, যারা আমার সঙ্গে থাকবেন তাদের নাম জানলে কেউ হতাশ হবেন না।

 

তিনি বলেন, সংগঠনে বিশেষ কোনো পদ চাই না। আমার টিমের অন্যরাই ঠিক করবে তারা আমাকে কোন পদে চান। তবে আমার ইচ্ছে পদকে প্রাধান্য দিয়ে নয়, আমরা সবাই একটি টিম হিসেবে কাজ করবো। যে সিনেমায় কাজে ব্যস্ত থাকে তাকে তার কাজ প্রাধান্য দিয়ে সঙ্গে রাখবো। যে অর্থনৈতিক দিকগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারবে তাকে তার কাজ দেবে।

 

নিপুণ বলেন, শিল্পী সমিতির বড় চেয়ার আমার চাই না। তবে ইন্ডাস্ট্রিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবো। বার বার শিল্পীরা যেন একই ভুল না করে সেদিকে সকলের দৃষ্টি দিতে বলেছি। কিছুদিনের মধ্যে সবকিছু জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here