Home জাতীয় ডা. মুরাদের সুস্থতা কামনা করলেন তথ্যমন্ত্রী

ডা. মুরাদের সুস্থতা কামনা করলেন তথ্যমন্ত্রী

0
124

নজর২৪, ঢাকা- নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও ফোনালাপ ফাঁস হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীত্ব হারাতে বসা মুরাদ হাসান তিন মাস ধরে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ।

 

মন্ত্রণালয়ে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

এসময় মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ আমাকে সবসময় সহযোগিতা করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই। তার সুস্থতা কামনা করি।

 

তিনি বলেন, গত কয়েক মাস ধরে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। তার কিছু বক্তব্য কিছু ঘটনা আসলে সরকার ও দলকে বিব্রত করেছে।

 

তথ্যমন্ত্রী বলেন, সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। সেই অনুযায়ী তার সাইন করা পদত্যাগপত্র একটু আগে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার পিআরও। তার সবগুলো ঘটনা, পুরো বিষয়টি আসলে দুখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here