আজমির শরীফে নায়ক নিরব

বিনোদন ডেস্ক- ভারতের আজমির শহরটি ভারতীয় মুসলমানদের জন্য একটি অন্যতম পুণ্যভূমি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মাবলম্বীসহ বিভিন্ন পুন্যার্থিদের আগমন ঘটে থাকে বিধায় এটি এখন বিশ্বজনীন তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে আছে হযরত খাজা মইনুদ্দিন হাসান চিশতী (র:) এর মাজার। যা আজমির শরীফ হিসেবে সমধিক পরিচিত।

 

রাজস্তানে যাবেন অথচ আজমীর শরীফ দর্শন করবেন না তা হয় না। ঢাকাই ছবির চিত্রনায়ক নিরবের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি।

 

মঙ্গলবার তিনি জানালেন এই মুহুর্তে ভারতে রাজস্থানে রয়েছেন কিনি। সেখানে আজমীর শরীফ দরগা দর্শন করছেন। ঐতিহাসিক এই দরগা দর্শনের বেশকিছু মুহূর্ত লেন্সবন্দিও করেন এ নায়ক।

 

নিরব গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে রাজস্থান উড়াল দেন, একটি শুটিংয়ের কাজে। ভারতীয় বড় প্রজেক্ট। যদিও সেসব বিষয়ে এখনই মুখ খুলছেন না তিনি। বলছেন, ‘৯ ডিসেম্বর ঢাকায় ফিরে খবরটি বলবো। আশা করছি সবাই চমকে যাবেন।’

 

নিরব বলেন, ‘সত্যি বলতে রাজস্থানে আশার পরই প্রথম নিয়্যত ছিলো আজমির শরিফে যাওয়ার। কারণ আগে কখনও যাইনি।’

 

মঈনুদ্দীন চিশতির ঐতিহাসিক এই দরগায় গিয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরলেন নিরব। বললেন, ‘দরগার অনুভূতিটা- অন্যরকম। ঢোকার পর মনে হলো শরীরে এনেসথেসিয়া দেওয়া হলো! ঠাণ্ডা একটা অনুভূতি হলো শরীরজুড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *