Home বিনোদন এবার ‘কাঁচা বাদাম’র হিন্দি ভার্সন আনলেন হিরো আলম

এবার ‘কাঁচা বাদাম’র হিন্দি ভার্সন আনলেন হিরো আলম

0
129

বিনোদন ডেস্ক- যা কিছু যেখানে ভাইরাল হয় সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। শত সমালোচনাতেও তিনি নিজের মতো করে নিজের কাজ করে যান। আলোচনার জন্ম দেন।

 

এবার তিনি ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন। এ গানটা ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরে গেয়েছিলেন। এটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে।

 

কেউ অরিজিনাল গানটি গাওয়ার চেষ্টা করছেন, কেউ আবার নিজের মতো করে শব্দ জুড়ে দিচ্ছেন।

 

এবার এ গানটি গানটি হিন্দিতে গাইলেন হিরো আলম। এ গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিও’র কাজ করছি। আগামীকাল দুপুরের মধ্যে আশা করছি গানটি রিলিজ দিতে পারব।

 

উল্লেখ্য, সম্প্রতি হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ ছবির কাজ শেষ করেছেন। বর্তমানে ‘নষ্ট হওয়ার কষ্ট’ ছবি নিয়ে ব্যস্ত আছেন তিনি।

 

ভিডিও দেখুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here