‘কাঁচা বাদাম’ নিয়ে ভিন্ন দিকে হাঁটছেন হিরো আলম!

বিনোদন ডেস্ক- সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মাথার চুল ইত্যাদির বিনিময়ে বাদাম বিক্রি করেন ভারতের ভুবন বাদ্যকর। এসব জিনিসপত্রের নাম দিয়েই তিনি একটি গান তৈরি করেছেন। গানটি সোশ্যাল মিডিয়ায় ‘কাঁচা বাদাম’ গান নামে পরিচিত।

 

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখন সবার মুখে মুখে। অনেকেই এই গানটি নতুনভাবে নিজেদের মতো করে গেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই গানটি ভেসে আসছে।

 

এবার ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আরেক আলোচিত নাম হিরো আলম।

 

হিরো আলম বলেন, সবাই তো ‘কাঁচা বাদাম’ গান বাংলায় গেয়েছে। আমি কিন্তু ভাই ভিন্ন দিকে হাঁটছি। গানটি হিন্দি ভাষায় গাইবো আমি। নির্মাণ হবে মিউজিক ভিডিও। এজন্য স্পন্সর খুঁজছি। শিগগিরই দর্শক-শ্রোতাদের গানটি নিয়ে হাজির হবো।

 

সম্প্রতি হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ ছবির কাজ শেষ করেছেন। বর্তমানে ‘নষ্ট হওয়ার কষ্ট’ ছবি নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *