তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ দাবি ৪০ নারী অধিকারকর্মীর

নজর২৪, ঢাকা- দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার নাতনী জায়মা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী।

 

গত ২ ডিসেম্বর নাহিদ রেইনস নামক একটি অনলাইন লাইভে তথ্যপ্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে লিঙ্গবাদী, কুৎসিত যৌ ন হয়রানিমুলক আখ্যা দিয়েছেন তারা।

 

সোমবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে নারী অধিকারকর্মীরা বলেন, ‘রাষ্ট্রীয় পদে আসীন একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা বাংলাদেশের আপামর নারীদের অপমান এবং অসম্মান করেছে বলে আমরা মনে করি। এর মধ্য দিয়ে নারীর প্রতি যৌ ন হয়রানিকে সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগতভাবে প্রতিষ্ঠিত করার বৈধতা দেওয়া হয়।’

 

তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে যথাযথ জবাবদিহির আওতায় এনে অপসারণের দাবি জানিয়ে ওই বিবৃতিতে তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনার নাম করে একজন যৌ ন হেনস্থাকারী প্রতিমন্ত্রী কোনোভাবেই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে না। সসম্মানে এবং সমমর্যাদায় জীবন ধারণ করা বাংলাদেশের প্রতিটি নারীর নাগরিক অধিকার।

 

বিবৃতিদাতারা হলেন-
১. ফরিদা আখতার, নারী নেত্রী
২. মির্জা তাসলিমা সুলতানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩. জোবাইদা নাসরিন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

৪. নাসরিন খন্দকার, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৫. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক
৬. নাসরিন সিরাজ, সম্পাদক, ঠোঁটকাটা

 

৭. স্নিগ্ধা রেজওয়ানা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৮. সুপ্রীতি ধর, সম্পাদক, উইমেন চ্যাপ্টার
৯. মিথিলা মাহফুজ, শিক্ষক

 

১০. বীথি ঘোষ, শিল্পী ও সংগঠক, সমগীত
১১. তাসলিমা মিজি, উদ্যোক্তা
১২. শারমিন শামস্, সম্পাদক, ফেমিনিস্ট ফ্যাক্টর

 

১৩. ইশরাত জাহান উর্মি, সাংবাদিক
১৪. পূরবী তালুকদার, একটিভিস্ট
১৫. মোশফেক আরা শিমুল, সম্পাদক, স্পেস

 

১৬. নাসরিন আক্তার সুমি, নারী সংহতি
১৭. সুমি রেক্সোনা, নারী সংহতি
১৮. দিলশানা পারুল, একটিভিস্ট

 

১৯. মনজুন নাহার, উন্নয়নকর্মী
২০. ফেরদৌস আরা রুমী, উন্নয়নকর্মী
২১. মাহফুজা মালা, উন্নয়নকর্মী

 

২২. প্রমা ইসরাত, আইনজীবী
২৩. লুনা নুর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
২৪. নাইমা খালেদ মনিকা, নারী মুক্তি কেন্দ্র

 

২৫. সীমা দত্ত, নারী মুক্তি কেন্দ্র
২৬. তানিয়াহ মাহমুদ তিন্নী, শিক্ষক
২৭. সুমাইয়া নাসরিন সুমু, একটিভিস্ট

 

২৮. অপরাজিতা সংগীতা, একটিভিস্ট
২৯. অর্ণি আনজুম, রাজনৈতিক কর্মী ও একটিভিস্ট
৩০. শ্রবণা শফিক দীপ্তি, একটিভিস্ট

 

৩১. রিমঝিম আহমেদ, কবি
৩২. শাফিনুর শাফিন, কবি
৩৩. জেসমিন দীনা রায়, শিক্ষক

 

৩৪. রেবেকা নীলা, সাংস্কৃতিক কর্মী
৩৫. লামিয়া ইসলাম, একটিভিস্ট
৩৬. মারজিয়া প্রভা, একটিভিস্ট

 

৩৭. প্রাপ্তি তাপসী, একটিভিস্ট
৩৮. ইসাবা শুহরাত, একটিভিস্ট
৩৯. নাজিফা জান্নাত, রাজনৈতিক কর্মী ও একটিভিস্ট
৪০. মোরসালিনা আনিকা, সাংস্কৃতিক কর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *