আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ দেখে যা বললেন তার স্ত্রী

বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। শুক্রবার (৩ ডিসেম্বর) দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রিমিয়ারে অংশ দেন নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনন্য শিল্পী ও কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা।

 

অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভ স্ত্রী অর্পিতা সমাদ্দারও। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর পাবলিক অনুষ্ঠানগুলো শুভর সঙ্গে দেখা যায় না। তবে স্বামী শুভর বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। আর এ ছবিটি স্ত্রী দেখবেন না তা কি করে হয়। সেই তিনি দর্শকদের সঙ্গে বসে সিনেমাটির প্রিমিয়ার শো উপভোগ করেছেন।

 

প্রিমিয়ার শো শেষে কথা হয় শুভর স্ত্রী অর্পিতার সঙ্গে তিনি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ‘মিশন এক্সট্রিম’ সকল শিল্পী, কলাকুশলী এবং স্বামী আরিফিন শুভ অভিনয়ের প্রশংসা করেন তিনি।

 

তিনি গণমাধ্যমকে বলেন, সিনেমাটি দেখলাম। আমার কাছে ভালো লেগেছে সিনেমাটি। ছবির কলাকুশলীরা দুর্দান্ত কাজ করেছেন। সবাই খুব ভালো অভিনয় করেছেন। শুভর অভিনয়ও ভালো লেগেছে।

 

আরিফিন শুভ বিয়ে করেন ভারতের অর্পিতা সমাদ্দারকে। কলকাতার মেয়ে অর্পিতা ফ্যাশন ডিজাইনার, বাংলাদেশে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। ২০১৫ সালে বিয়ে করার আগে আট বছর ধরে তিনি ঢাকায় ছিলেন।

 

বিয়ের এক বছর আগে তাঁদের দুজনের পরিচয় হয়। শুরুতে ‘তা ছিল শুধুই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে সম্পর্ক ভালোবাসায় মোড় নেয়। তখন পারিবারিকভাবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কলকাতার টালিগঞ্জে অর্পিতা সমাদ্দারের বাবার বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন করা হয়েছিল।

 

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

 

সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *