ভেঙে যাচ্ছে ৮ বছরের সাজানো সংসার, আলাদা তথাগত-দেবলীনা

বিনোদন ডেস্ক- অনুপম রায়-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর থিতু হওয়ার আগেই ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক। তাদের আট বছরের দাম্পত্যে টোল পড়েছে অবশেষে। টলিপাড়ায় গত এক মাস ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল।

 

সত্যতা জানতে কলকাতার সংবাদমাধ্যমগুলো যোগাযোগ করেছিল তথাগতর সঙ্গে। অকপটে পরিচালক-অভিনেতা বলেছেন, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। তথাগতর দাবি, এই মুহূর্তে তিনি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছি।

 

তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এ বারেও তিনি সরাসরি কোনও মন্তব্য করবেন না।

 

তাদের বিচ্ছেদের কারণ নাকি বিবৃতি চট্টোপাধ্যা। তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। তবে বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবে দেবলীনা।

 

তবে অভিনেতা কিছু স্বীকার না করলেও গুঞ্জন বলছে, গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার!

 

তবে দেবলীনা দত্ত ওবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিনেত্রীর কথায়, ‘আমার মা হৃদ্‌রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এ সবের বাইরে আমার কোনও দিকে নজর নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *