Home জাতীয় পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

0
129

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ বেড়ে গেলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

তিনি বলেন, আমরা আশা করি এবং প্রার্থনা করি, আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নেব।

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

 

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা লাগবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা চলছে।

 

তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।

 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here