এবার অল্পবয়সী পার্টনারের সঙ্গে পরিচয় করালেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক- টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিভিন্ন ইস্যুতে আজকাল প্রায়ই খবরের শিরোনাম হয়ে উঠছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা বেশ সরব। স্পষ্টবক্তা এবং ঠোঁটকাটা হিসেবে তার বেশ নাম। এ কারণে অবশ্য প্রায়ই বিতর্কের মুখে পড়তে হয়ে শ্রীলেখাকে।

 

কয়েক দিন আগে ‘মানিকে মাগে হিথে’ গানে নেচে ‘বুড়ো বয়সের শখ’ মিটিয়েছিলেন। দ্রুত ভাইরাল হয় সেই ভিডিও। আর এবার ফের নতুনভাবে ধরা দিলেন শ্রীলেখা। ভক্তদের দেখালেন নিজের নতুন পার্টনারকে। ফেসবুকে নিজের নতুন পার্টনারের সঙ্গে ছবি দিয়ে শ্রীলেখা লিখেছেন, মিট মাই নিউ পার্টনার। আরে জিম পার্টনার, তোমরাও না…’

 

কিছুদিন আগেই শ্রীলেখা জানিয়েছিলেন- অসংখ্য অল্প বয়সী ছেলে তাকে প্রস্তাব দিচ্ছে, বিয়ে করতে চাইছে। আর এ ঘটনার পর শ্রীলেখা যদি অল্পবয়সী ছেলের সঙ্গে ছবি দিয়ে বলেন, মাই নিউ পার্টনার…, তাহলে নেটিজেনরা কী বলবেন? এই পোস্টে অসংখ্য মন্তব্য এসেছে। যেসবে বলা হচ্ছে- নতুন প্রেমিকের জন্য শুভেচ্ছা, অভিনন্দন ইত্যাদি।

 

সম্প্রতি আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইউরোপ গিয়েছিলেন শ্রীলেখা। উৎসবে তার অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমা প্রদর্শনী হওয়ার সুবাদে হাজির হয়েছিলেন তিনি। প্রায় এক মাস ইউরোপে ছিলেন শ্রীলেখা।

 

ইউরোপ সফর থেকে ফিরেই বাবাকে হারান শ্রীলেখা। এরপর অনেকটাই শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন এ অভিনেত্রী। তবে সে অবস্থান থেকে কিছুটা বেড়িয়ে এসেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *