Home জলবায়ু ও পরিবেশ এ সপ্তাহেই বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

এ সপ্তাহেই বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

0
160

নজর২৪ ডেস্ক- বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এমনটাই জানিয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

 

জানা গেছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ১০ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৮ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। থাইল্যান্ডের পুকেট শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থান করছে। সমুদ্রের যে স্থানে অবস্থান করছে সেই স্থানের পানির তাপমাত্রাই বলে দিচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

 

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড়টি ৩ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যের মাঝা-মাঝি স্থানের উপকূলে পৌঁছার পরে উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের উপকূলের দিকে যাত্রা করতে পারে। বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কার কথাই বলছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।

 

এর আগে গত ২৭ নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরুতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের ওডিশা উপকূলের দিকে যেতে পারে এটি। এর প্রভাব পড়তে পারে দেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here