ঝিনাইদহে আনসার-ভিডিপির বর্ণাঢ্য পতাকা র‌্যালি ও সমাবেশ

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৫১ পতাকা নিয়ে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

 

বিজয়ের মাসের প্রথম দিন বুধবার সকাল ১০টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা ঝিনাইদহ কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট আশিকুজ্জামান। এসময় সদর উপজেলা কর্মকর্তা ফরহাদ হোসেন ও ছয় উপজেলা কর্মকর্তাসহ দুই শতাধিক ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশের জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট আশিকুজ্জামান বলেন, এটা বাহিনীর জন্য অনেক গৌরব অর্জন ইতিহাসের অধ্যায় হয়ে থাকবে।

 

মহান স্বাধীনতার অর্জনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের যে কোন প্রয়োজনে বাহিনীর প্রতিটি সদস্যকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *