আরজুর সঙ্গে নতুন মিশনে নামলেন সানাই মাহবুব

বিনোদন ডেস্ক- এবার এএ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হলো আশিক আরজু’র নতুন মিউজিক ভিডিও ‘ললিপপ’। এতে মডেল হিসাবে আরজুর বিপরীতে কাজ করেছেন সানাই মাহবুব।

 

গানটির গীতিকার সুদীপ কুমার দ্বীপ, মিউজিক ও সুরকার শামীম মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন মায়া মনি। সঙ্গীত পরিচালনা করেছেন শামীম আহমেদ। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন আসিফ ও মুন্না এবং পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী।

 

আনোয়ার সিরাজী বলেন, আমরা সুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ২৭ নভেম্বর রাজমোহন, নিউ মডেল টাউনের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

 

মডেল আশিক আরজু বলেন, “দেশলাই” পরে সানাই মাহবুবের সাথে দ্বিতীয় কাজ এটি। আবারও দু’জনে সুন্দর একটি কাজ করলাম। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো। আজাদ ভাই কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। আমার বিগত গান গুলো দর্শকরা ভালোভাবে নিয়েছিলো, এই চিন্তা ধারাতে এবারের গানটিতে ও ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করেছি। ‘ললিপপ’ মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পারবেন।

 

নির্মাতা জানালেন, গানটি শিগগির প্রকাশ পাবে এ এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। সূত্র- ইত্তেফাক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *