পরীমণির সন্তানকে স্বাগত জানানোর গান নিয়ে যা বললেন মমতাজ

বিনোদন ডেস্ক- মা হবেন পরীমনি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হয়েছে বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

 

অরণ্য আনোয়ারের পরিচালনায় নির্মাণাধীন সিনেমা ‘মা’র জন্য সম্প্রতি গানটি তৈরি করা হয়। যাতে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হলেও পরী অংশ নিচ্ছেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো তার জন্য বিশেষ এই গান।

 

গানটি নিয়ে নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ গণমাধ্যমকে বলেন, এটি মজার গান। গানের কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ‘নাচে খুশিতে মন আজ দিশেহারা/দুটি নয়নে ফুটেছে স্বপ্নতারা’- এমন কথার গানটি লিখেছেন মাহী। মুনতাসীর তুষারের সংগীত পরিচালনায় এর সুর করেছেন মাহাদী ও মুনতাসীর তুষার। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। কিছু গানের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়ে যায়। এটি ঠিক তেমনি একটি গান।

 

এর মধ্যে নতুন আর কী কী গান করেছেন? জানতে চাইলে তিনি বলেন, রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’, মীর সাব্বিরের অনুদানের সিনেমা ‘রাতজাগা ফুল’, হাসিবুর রেজা কল্লোলের যৌথ প্রযোজনায় ‘বন্ধু’ সিনেমায় গান করেছি।

 

গানটির সুরকার মাহাদী ফয়সাল বলেন, ‘মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমায়ও প্রথম কাজ। গানটি কাউয়াল ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *