ভেজাল সরকারের জেলের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন খালেদা জিয়া- টুকু

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, সরকারের জেলের ভেজাল ভাবার খেয়ে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়েছেন। সেই খাদ্য খেয়ে খালেদা জিয়ার রক্ত সঞ্চালনে বেঘাত সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার বিকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, জেলে যাওয়ার আগে তার কোন লিভারের সমস্যা ছিলোনা। খালেদা জিয়া হেটে জেলে গিয়েছে আর ২ বছর পর হুইল চেয়ারে কনে বাসায় ফিরেছেন।

 

এসময় তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে বাঙালিকে দমাতে পারেনি পাকিস্তান। এবার বিএনপিকে দমাতে পারবেনা আওয়ামী লীগ সরকার। বেগম খালেদা জিয়াকে মুক্ত ও সু-চিকিৎসা নিশ্চিত করে রাজপথ ছাড়বেন তারা। রংপুরের বিভাগীয় সমাবেশে এই হুশিয়ারি দেন তিনি।

 

এছাড়াও বলেন, সুস্থ খালেদা জিয়াকে গ্রেফতারের পর পায়ে হেটে জেলখানায় গিয়েছিলেন তিনি। কিন্তু জামিনে মুক্তির পর বাসায় ফিরেছেন হুইল চেয়ারে বসে। এতেই প্রমানিত হয় ভেজাল সরকারের খাদ্যেও ছিলো ভেজাল।

 

পুলিশকে এমপি আক্ষায়িত করে তিনি বলেন, অস্ত্রের জোরে পুলিশকে দিয়ে মধ্যরাতে ভোট কেটে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার। তাই মানুষের অধিকার কেড়ে নিয়েছেন তারা। দেশের মানুষ এখন বন্দি জীবন পার করছেন। মানুষের ভাষা বোঝেনা তারা। আওয়ামী লীগ সরকার হরণ করেছে গনতান্ত্রিক অধিকার। কেউ এখন নিরাপদ নয়; খালি হয়েছে অনেক মায়ের কোল। স্ত্রী জানেনা তিনি বিধাব না সধবা, সন্তান জানেনা বাবার খবর। কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন সবার উর্দ্ধে। তিনি দেশর মানুষের ভাষা বুজতেন, চিনতেন ও জানার চেষ্টা করতেন। সেই দেশনেত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিখনে।

 

জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সহসভাপতি সামসুজ্জামান সামু। এতে বিশেষ বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গির আলম ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম মিজুসহ জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বক্তব্য দেন।

 

সমাবেশ শুরু হওয়ার আগে জেলার ৬ উপজেলা ও বিভাগের আট জেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *