Home দেশের খবর রাজারহাটে সুন্দরী বিধবা নারীকে অপহরনের অভিযোগ

রাজারহাটে সুন্দরী বিধবা নারীকে অপহরনের অভিযোগ

0
108

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে এক সুন্দরী বিধবা নারীকে অপহরনের অভিযোগ করেছেন তার স্বজনরা। তিন মাস পূর্বে ওই নারী ও তার ছয় বছর বয়সের এক কন্যা সন্তান সহ রহস্য জনক নিখোঁজ হয়।

 

অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের চাঁন্দামারী গ্রামের আব্দুল জলিলের বিধবা কন্যা নুরুন্নাহার বেগম (২৮) দুই সন্তান সহ তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। গত ৯সেপ্টেম্বর নুরুন্নাহার তার বড় কন্যা সন্তান সহ রহস্যজনক নিখোঁজ হয়। এঘটনাকে অপহরন বলে অভিযোগ করেছেন নুরুন্নাহার বেগমের স্বজনরা।

 

গ্রামের অনেকে জানান, প্রায় তিন মাস পূর্বে নুরুন্নাহারকে অপরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে তিনি অপহরনকারী চক্রের সদস্য কিনা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

 

নুরুন্নাহারের বৃদ্ধ পিতা আব্দুল জলিল বলেন,বাড়িতে দু’বছর বয়সী শিশুকে রেখে নুরুন্নাহারের নিখোঁজ হওয়াকে অপহরণ ছাড়া কিছু বলা যায় না। এবিষয়ে তিনি রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, জিডির আলোকে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। অপহরনের তথ্য পাওয়া গেলে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here