Home জাতীয় খালেদার কোনো ক্ষতি হলে দেশের মানুষ আপনাদের রেহাই দিবে না: ফখরুল

খালেদার কোনো ক্ষতি হলে দেশের মানুষ আপনাদের রেহাই দিবে না: ফখরুল

0
196

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয়, তার যদি কোনো ক্ষতি হয় তাহলে এ দেশের মানুষ আপনাদের রেহাই দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে হওয়া সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে মিথ্যা কথা বলছে সরকার। অনেক আইনজীবীই বলেছেন সংবিধানের ৪০১ ধারায় সরকার বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারে। কিন্তু সরকার সেটি না করে মিথ্যা বলছে।

 

এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যে গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে যে সম্মেলন হচ্ছে সেখানে বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়নি কারণ বাংলাদেশ এখন গণতান্ত্রিক রাষ্ট্র নেই।

 

এ সরকারের কর্তৃত্ববাদের কারণে, স্বৈরাচারের কারণে এই দেশ আজ কর্তৃত্ববাদী বা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে।

 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে নয়াপল্টনে দুপুর ১টায় সমাবেশ শুরু হয়। নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন বেলা ১১টা থেকেই।

 

দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সমাবেশের সভাপতিত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here