মীরসরাইয়ে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের মায়ের মৃত্যু

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার মাতা রাবেয়া খাতুন আর নেই।

 

সোমবার সকালে তিনি বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন, সোমবার বাদ জোহর নিজ বাড়ীর আঙ্গিনায় জানাযার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

 

এছাড়াও তার নিকটতম স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী জানাযায় অংশ নিয়ে মরহুমার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। রাবেয়া খাতুনের মৃত্যুতে মীরসরাই প্রেস ক্লাব, মাসিক দুর্বার পত্রিকা সম্পাদক মন্ডলীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *