Home দেশের খবর ঢাকা নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আতোয়ার রহমানের মৃত্যু

নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আতোয়ার রহমানের মৃত্যু

0
104

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের আন্দিবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আতোয়ার রহমান (৭০) । গতকাল (২৮
নভেম্বর) টাঙ্গাইল সদর হাসপাতালে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার (২৯নভেম্বর) বীর এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।

 

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন তাদের সন্তানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা। মরহুম তার সংসারে দুই ছেলে ,দুই মেয়ে সন্তান ও স্ত্রী সহ
অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here