Home আলোচিত শাকিব খানের ব্যাংক হিসাব তলব

শাকিব খানের ব্যাংক হিসাব তলব

0
197

বিনোদন ডেস্ক- ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

 

চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিব খানের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এছাড়া বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে।

 

সেইসঙ্গে শাকিব খান বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। পিতার নাম আবদুর রব, মাতা রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর। বর্তমান ঠিকানা গুলশান ২।

 

আয়কর অধ্যাদেশের ১৯৮৪–এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর।

 

২০১৯ সালে অভিনয়শিল্পী ক্যাটাগরি থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান।

 

জানা গেছে, সিনেমার শুটিংয়ের কাজে শাকিব খান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশের ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here