Home বিনোদন শাকিব আমেরিকায়, এবার উড়াল দিচ্ছেন বুবলীও!

শাকিব আমেরিকায়, এবার উড়াল দিচ্ছেন বুবলীও!

0
176

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত ১২ নভেম্বর উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক শহরে সেই মিউজিক অনুষ্ঠানে অংশ নিয়ে এখন ছুটি কাটাচ্ছেন দেশটিতে প্রথম বার ভ্রমণ করা এই তারকা।

 

অন্তর্জালে শাকিব খান জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্ক শহরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। আর এই আয়োজনে অংশ নিতে দ্রুতই ঢাকা ছাড়ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীও।

 

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। তবে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-বুবলী একসঙ্গে পারফর্ম করবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

সপ্তাহখানেক আমেরিকায় অবস্থানের পর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

 

এদিকে সম্প্রতি সিলেট থেকে ‘কয়লা’ ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন বুবলী। ঢাকায় ফিরেই অংশ নিয়েছেন ‘রিভেঞ্জ’ নামের একটি ছবির শুটিংয়ে।

 

বুবলী বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় যাচ্ছি। যাওয়ার আগে রিভেঞ্জের শুটিং করছি। সপ্তাহ খানেক থাকার পর দ্রুতই ঢাকায় ফিরবো। ‘

 

একই আওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে এখন আমেরিকায় অবস্থান করছেন মৌসুমী। এছাড়া ঢাকা থেকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমও অংশ নিবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here