তৃতীয় ধাপে রাজবাড়ীর দুইটি উপজেলায় যারা হলেন বিজয়ী

রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

কালুখালি উপজেলার রতনদিয়ায় নিলুফা পারভীন (নৌকা), মাঝবাড়িতে শরিফুল ইসলাম (নৌকা), মৃগীতে এম এ মতিন (নৌকা), সাওরাইলে শহীদুল ইসলাম (নৌকা), বোয়ালিয়ায় রফিকুল ইসলাম (স্বতন্ত্র), মদাপুরে মিজানুর রহমান মজনু (স্বতন্ত্র) ও কালিকাপুর ইউনিয়নে আতিউর রহমান নবাব (নৌকা) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

 

বালিয়াকান্দি উপজেলার সদরে আলম বিশ্বাস (স্বতন্ত্র), নবাবপুরে বাদশা আলমগীর (স্বতন্ত্র), ইসলামপুরে আহম্মেদ আলী (স্বতন্ত্র), নারুয়ায় জহিরুল ইসলাম (নৌকা), বহরপুরে রেজাউল ইসলাম (নৌকা), জঙ্গলে কল্লোল বসু (নৌকা) ও জামালপুর ইউনিয়নে ফরিদ হোসেন বাবু (নৌকা) বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *