ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ডুকেছে: মেনন

নজর২৪ ডেস্ক- বর্তমান ছাত্ররাজনীতির সমালোচনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেছেন, ‘আজকে ছাত্র আন্দোলনের অনেকখানি অবক্ষয় হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ডুকেছে। ভোগবাদিতা ডুকেছে। তবে এটা তাদের দোষ নয়। এটা রাজনীতির দোষ।’

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী, জেলা শাখার ১৫তম কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খান মেনন বলেন, ‘রাজনীতির মধ্যে যখন দুর্বৃত্তায়ন ঘটে, সাম্প্রদায়িকতা চলে আসে, তখন ছাত্র-তরুণ সমাজের মধ্যে লোভ-লালসা চলে আসাটা খুবই স্বাভাবিক। তারপরও আজকে জাতি তাকিয়ে আছে ছাত্রদের দিকে। তারা নিশ্চয়ই এই ল-ড়াই-য়ে পথ দেখাবে। আমরা তাই দেখতে পাচ্ছি।’

 

দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘যখন দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রবলভাবে জেকে বসেছে, ধ.র্ষ.ণ মহামারি আকার রূপ নিয়েছে; তখন ছাত্ররাই এগিয়ে এসে লড়াই শুরু করেছে। আমাদের সময় থেকে তারা অনেক বেশি সাহসী লড়াই করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *