সুষ্ঠু পরিবেশে ঢাকা-৫ আসনে ভোট হচ্ছে

নজর২৪ ডেস্ক- সুষ্ঠু পরিবেশে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট হচ্ছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী জোনের এডিসি সাইফুল ইসলাম। শনিবার এ আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, সকালে নির্দিষ্ট সময় থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা কাজ করছেন। অত্র এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

এর আগে শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ইভিএমে এ ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) এরইমধ্যে সব প্রস্তুতি নিয়েছে।

 

তবে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটারের আমেজ খুব একটা নেই। অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বলতে গেলে খুবই নগণ্য। কেন্দ্রগুলিতে নৌকা প্রতীকের এজেন্ট ও নৌকা প্রার্থীর লোকজনের দেখা মিললেও এর বাইরে অন্য কোনো প্রার্থীর লোকজনকে পাওয়া যায়নি। ফলে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেককেই অলস সময় পার করতে দেখা গেছে।

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *