পবনদীপের সঙ্গে কানাডা যাচ্ছেন অরুণিতা

বিনোদন ডেস্ক- ইন্ডিয়ান আইডলের ১২তম আসর থেকে গানের জগতে পরিচিতি পেয়েছেন পবনদীপ ও অরুণিতা। এ আসরে বিজয়ী হয়েছেন পবনদীপ আর প্রথম রানার আপ হন অরুণিতা। এই প্রতিযোগিতার পুরো সিজন জুড়ে দারুণ আলোচনায় ছিলেন তারা।

 

ব‌্যক্তিগত জীবনে তারা প্রেম করছেন—এমন গুঞ্জনের কারণেও বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন অরুণিতা-পবনদীপ। আলোচিত এই যুগল ভারতের বাইরেও দর্শকদের মন জয় করে নিয়েছেন।

 

কিছুদিন আগেই লন্ডনে লাইভ কনসার্টে গেয়েছেন। তাদের সঙ্গে আরও ছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২ সিজনের অন্য দুই প্রতিযোগী সাইলি কাম্বলে ও মোহম্মদ দানিশও।

 

শোনা যাচ্ছে, শিগগিরই হায়দরাবাদের একটি কনসার্টে গাইবেন অরুণিতা-পবনদীপ। এরপর উড়ে যাবেন কানাডা। সম্প্রতি অরুণিতা-পবনদীপের এক ফ্যান পেজ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ভিসার কাজ চলছে। এরপরই কানাডায় গান শোনাতে যাবেন তারা।

 

শুধু লাইভ শো নয়, ‘ইন্ডিয়ান আইডল’ শেষ হওয়ার পর অরুণিতা-পবনদীপ একসঙ্গে প্লে-ব্যাকও করেছেন বেশ কয়েকটি সিনেমায়। আর সবকটাই হিট।

 

প্রথম থেকে অরুদীপের রসায়নে মজে ছিল দর্শকরা! এমনকী, তাঁদের প্রেমের অ্যাঙ্গেলও মনে ধরেছিল সকলের। তাই তো শো-র শেষে, যতই তাঁরা একে-অপরকে বন্ধুর তকমা দিক, মানতে রাজি নন কেউই।

 

প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান আইডল ১২’র ট্রফি জিতে নেন উত্তরাখণ্ডের পবনদীপ। দ্বিতীয় স্থানে অধিকার করেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। এবং তৃতীয় ও চতুর্থ হন মহারাষ্ট্রের সাইলি কাম্বলে ও মুজফফরনগরের ছেলে মহম্মদ দানিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *