সালমান-ক্যাটরিনার বিয়ের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক- বলিউডের খবরে এখন শিরোনামে শুধুই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আর যেহেতু ক্যাটরিনা কাইফ আছেন, তাই তার সঙ্গে বার বার জুড়ে যাচ্ছে সাবেক প্রেমিক সালমান খানের নাম।

 

শুক্রবার (২৬ নভেম্বর) থেকে গল্পের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে! কলকাতার সংবাদমাধ্যমে ভিকির বোনের দেওয়া বরাতে জানা যায়, ভিকি বিয়ে করছেন না ক্যাটরিনাকে। ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে যে খবর ছড়িয়েছে তা গুজব!

 

এই সাক্ষাতকার সামনে আসতেই একদিকে যখন হইচই পড়ে গেছে সব মহলে, তখন অন্যদিকে সামনে চলে এল সালমান খান এবং ক্যাটরিনা কাইফের বিয়ের ভিডিও। প্রথমটায় সবাই খানিক ঘাবড়ে গেলেও, পরে বিষয়টা খোলসা হল।

 

না, বাস্তবে এই দৃশ্য দেখা যায়নি এবং যাবেও না। সালমান ও ক্যাটরিনার বিয়ের যে ভিডিও নিয়ে এত হইচই, সেটি তাদের সিনেমার একটি দৃশ্য। সালমানকে দেখা যাচ্ছে এক বৃদ্ধের বেশে ক্যাটরিনার সামনে দাঁড়িয়ে। পরিচালকের নির্দেশে বাধ্য কনের মতোই সালমানের গলায় বরমালা পরিয়ে দিলেন ক্যাট সুন্দরী। আর সঙ্গে সঙ্গে তাদের উপর পুষ্পবৃষ্টি হতে শুরু করল। এই ভিডিওটি একদম সঠিক সময়ে ভাইরাল হয়েছে। ভক্তদের মন্তব্য উপচে পড়ছে কমেন্ট সেকশনে। ২০১৯ সালের এই ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়।

 

সালমান খানের হাত ধরেই বলিউডে আগমন ঘটে ক্যাটরিনার। দু’জনে এক সময় চুটিয়ে প্রেমও করেছেন। এমনকী, পুরো খান পরিবারের কাছে ক্যাটরিনা সালমানের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে, সে সম্পর্ক টিকেনি।

 

সালমান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেছেন ক্যাটরিনা। তাদের দীর্ঘ পাঁচ বছরের প্রেমও ভেঙে যায়। এরপর ভিকির সঙ্গেই প্রেম করছেন ক্যাটরিনা। তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে।

 

মাঝে শোনা যায়, দিওয়ালিতেই রোকা সেরেছেন ভিকি-ক্যাটরিনা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কোনও দু’জনের কেউই। ভিকির এক দু’সম্পর্কের বোন বিয়ের খবর উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আপাতত এরকম কোনও পরিকল্পনা নেই কারও। ’

 

তবে এখনও গুঞ্জন আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের একটি রিসোর্টে সিক্স সেন্স ফোর্ট বারওয়ারাতে ভিকি-ক্যাটরিনার চার হাত এক হবে। তাদের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন দুই পরিবারের সদস্যরা। বিয়েতে উপস্থিত থাকবেন ২০০ অতিথি! বিয়ের আগে ৭ এবং ৮ ডিসেম্বর যথাক্রমে সংগীত ও মেহেদীর অনুষ্ঠান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *