রোদে ভেজা আনুষ্কাকে ভালোবাসায় মুড়ে দিলেন বিরাট

বিনোদন ডেস্ক- সাত সকালে জমে উঠল বিরুষ্কার প্রেম। শুক্রবার সক্কাল সক্কাল নেটদুনিয়ায় রোদে ভেজা ছবি পোস্ট করলেন ভামিকার মা, আর সেই দিকে ধুকপুকানি বাড়ল বিরাটের মনে।

 

এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে কালো পোশাকে লাস্যময়ী অবতারে নিজেকে মেলে ধরলেন আনুষ্কা। ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছে সূর্য। রোদের আভায় আরও সুন্দরী আনুষ্কা। ছবির ক্যাপশেন ‘পরী’ তারকা লেখেন, ‘সূর্য জ্বলজ্বল করছে, মনোরম আবহাওয়া, তাই মন হলে আমিও একটু পোজ দিই… যাতে এই ছবিগুলো পোস্ট করতে পারি…. যা গানের লিরিকস আর মনে নেই’।

 

নিমেষেই ভাইরাল আনুষ্কার এই ছবি। এক ঘন্টায় ছবিতে লাইক পড়েছে ৭১ লক্ষেরও বেশি। উপচে পড়ছে কমেন্টের বন্যা। বিরাট ঘরনির এই ছবিতে সবচেয়ে খাস মন্তব্যটি অবশ্যই বিরাটের।

 

পাঁচ মাস ধরে একটানা ক্রিকেট খেলে ক্লান্ত বিরাট। তাই আপাতত বিশ্রামে টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি বিরাট, কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে দলে যোগ দেবেন তিনি। আনুষ্কা ও ভামিকার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন কোহলি। এদিন আনুষ্কা ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে তিনটি লাল হৃদয়ের চিহ্ন এঁকে দেন বিরাট।

 

গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় বারবারে জমে উঠছে বিরুষ্কার প্রেমালাপ। দু-দিন আগেই ইনস্টাগ্রামের দেওয়ালে এক মিষ্টি বিড়ালের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন বিরাট। সেই ছবির নীচে আনুষ্কা লিখেছিলেন,, ‘হ্যালো বিল্লি’। আনুষ্কার সেই কমেন্টের নীচে বিরাটের পালটা মন্তব্য, ‘লউন্ডা ফর্ম দিল্লি… মুম্বই কি বিল্লি’। তারকা দম্পতির এই মজাদার কথোপকথন সুপারভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *