৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল সারা দেশ

নজর২৪ ডেস্ক- মিয়ানমার-ভারত সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা থেকে।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।

 

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯.৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে।

 

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৩৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভারতের মিজোরামের সাইহা থেকে ওই এলাকার দূরত্ব ৬৩ কিলোমিটারের মত।

 

বাংলাদেশে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে। তবে ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *