Home জাতীয় সাঈদীর ফাঁ’সি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব: তথ্য প্রতিমন্ত্রী

সাঈদীর ফাঁ’সি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব: তথ্য প্রতিমন্ত্রী

0
223

নজর২৪ ডেস্ক- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তে রঞ্জিত যে দেশের মাটি, সেই দেশে মানবতাবিরোধী অপরাধীকে জেলখানায় আরাম আয়েশে থাকতে দেয়া যায় না।

 

মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাঈদীর মৃ ত্যু দ ণ্ড কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তার আ মৃত্যু সাজার বিরুদ্ধে প্রয়াত এটর্নী জেনারেল মাহবুবে আলম রিভিউ আবেদন করে গিয়েছেন সেই রিভিউ আবেদন কার্যকর করতে হবে। আমাদের শপথ সাঈদীর ফাঁ সি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবই।’

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আগেই যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর আ মৃত্যু কারা দণ্ডের রায় বাতিল করে মৃ ত্যু দ ণ্ডের রায় ঘোষণা ও দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ যখন মুজিবর্ষ পালন করছে; যখন বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে পথে এগিয়ে চলছে বাংলাদেশ; সেই দেশে মানবতাবিরোধী অপরাধীকে জেল খানায় আরাম আয়েশে থাকতে দেয় যায় না।

 

তিনি বলেন, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেশ। বাংলার মাটিতে ধর্মের নামে কোনো রাজনীতি হতে দেয়া যায় না।

 

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া এবং ভাস্কর শিল্পী রাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here