শাহজাদপুরে অপ-প্রচারের বিরুদ্ধে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৩নং পোতাজিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চু।

 

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পোতাজিয়া ইউনিয়ন আঃলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোজাম্মেল হক। সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী।

 

সংসদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের সদস্য আলহাজ্ব হাসিব খান তরুণ, ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি দীন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঈনুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকর্মী ও জনসাধরণ।

 

এসময় বক্তারা আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চুর পিতা ও বড় ভাইকে নিয়ে ফেসবুকে রাজারকার কেন্দ্রীক প্রচারণাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্যেখ করেন। তারা বলেন, বিএনপি ও জামাত থেকে যেসকল হাইব্রীড লোক আঃলীগে অনু্প্রবেশ করেছেন তারাই দলের ক্ষতি ও নৌকার প্রার্থীকে বিতর্কিত করার ষরযন্ত্রে লিপ্ত রয়েছে।

 

আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চু বলেন, ফেসবুকে যে সকল অপপ্রচার হচ্ছে সেগুলো সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার পিতা একজন আমীন ছিলেন এবং বড় ভাই বদর উদ্দিন একজন ঠিকাদার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ভয়ে অন্যান্য বাঙালীদের মতো তারাসহ আমাদের পুরো পরিবার প্রান ভয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলাম।

 

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন আপনারা আমার পিতা ও বড়ভাই সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। তারাই আপনাদের প্রকৃত ঘটনা ও সত্য বলতে পারবে।

 

উল্লেখ্য, ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোতাজিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আলমগীর জাহান বাচ্চুর পিতা আলাউদ্দিন সরকার ও বড়ভাই বদর উদ্দিন আহমেদ কে পিচ কমিটির সদস্য ও রাজাকার উল্লেখ করে একাধিক পোষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *