রিজভীর নেতৃত্বে মিরপুরে ঝটিকা মিছিল

নজর২৪, ঢাকা- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার আল হেলাল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শেওড়াপাড়া এসে শেষ হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং, ফারুক, মামুন, আসাদ, আনোয়ার, শামিম, রিপন, মহসিন, আফজাল ও সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *