বিনোদন ডেস্ক- বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তুমুল শোরগোল গোটা বলিউডে। টিনসেল টাউনের গুঞ্জনে ছড়িয়ে গিয়েছে, স্বামী নিক জোনাসকে নাকি ডিভোর্স দিতে চলেছেন প্রিয়াঙ্কা। বহুদিন ধরে সংসারে চলা অশান্তির কারণেই নাকি নিকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চলেছেন বলিউডের দেশি গার্ল! আর এই গুঞ্জনের আগুনে বারুদ ঢেলে দিল প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ইনস্টাগ্রাম পোস্ট।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে বদলে ফেলেছেন তাঁর পদবি। যে প্রিয়াঙ্কা, বিয়ের পর রাতারাতি তাঁর নামের পাশে লিখে ফেলেছিলেন নিক জোনাসের নাম। সেই প্রিয়াঙ্কাই হঠাৎ জোনাস সরিয়ে নামের পাশে শুধু চোপড়া লিখলেন! নেটিজেনদের চোখ এড়ায়নি এই কাণ্ড। প্রিয়াঙ্কার এই পদবি বদল, দেখা মাত্রই ছড়িয়ে গেল নিক জোনাস ও প্রিয়াঙ্কার বিচ্ছেদের খবর।
এমনিতেই নানা কাজের কারণে প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে মাঝে মধ্য়েই আলাদা থাকতে হয়। তবুও সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে নানা মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করেন পিগি চপস। মাঝে মধ্যেই স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে প্রেমের বার্তাও দেন অভিনেত্রী। এরকম প্রেমের সম্পর্কে হঠাৎ এমন কী ঘটল, যার কারণে নিজের নামের পাশ থেকে স্বামীর নাম সরিয়ে ফেললেন প্রিয়াঙ্কা?
নেটিজেনদের একাংশ মনে করছেন, এরকমটা যে হবে, তা আগে থেকেই জনাত সবাই। অনেকের মতে, নিক ও প্রিয়াঙ্কা মোটেই সঠিক জুটি নয়। কেউ কেউ আবার মনে করছেন, শুধুমাত্র বিদেশে থাকার জন্য়ই নাকি নিকের সঙ্গে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। তবে এ সব নিয়ে এখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিক জোনাস কেউই। তবে প্রিয়াঙ্কা চোপড়ার মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখবর একেবারেই গুজব! প্রিয়াঙ্কা ও নিক সুখেই আছেন।
২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন পিগি চপস। বয়সে ছোট সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিগ ফ্যাচ ইন্ডিয়ান ওয়েডিং হয় প্রিয়াঙ্কার। রাজস্থানে বিয়ের অনুষ্ঠান হলেও বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা প্রিয়াঙ্কা ও নিক। সম্প্রতি এই তারকা জুটি নিজেদের নতুন বাড়িও কিনেছেন। সেখানেই উদযাপন করেন দীপাবলির অনুষ্ঠান।
স্বামীকে সঙ্গে নিয়ে দীপাবলির রাতে ঐতিহ্যবাহী সাজে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল বাড়ির লক্ষ্মীপুজোয় অংশ নিতে। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমাদের প্রথম বাড়িতে আমাদের প্রথম দিওয়ালি।’ রূপকথার গল্পের মতো বিয়ে এবং তারপর সংসার। অথচ সেখানে কি আচমকাই তাল কাটল? এর উত্তর অবশ্য এখনও অজানা।
