নজর২৪ ডেস্ক- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য গান গেয়েছেন পোলান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া।
ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে পোলিশ সঙ্গীত শিল্পী নাটালিয়া খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির আবেদন সুরের মুর্ছনায় তুলে ধরা হয়।
পোলান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া খালেদা জিয়া সম্পর্কে জেনে নিজের আবেগ থেকে গানটি গেয়েছেন।
ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ এসব তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়নকারী চোখের মনি বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আজ এইটাই সবার কাম্য।
কায়াস মাহমুদ বলেন, আজ অন্যায়, অবিচার আর পরাধীনতা আমাদের কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে, এই কঠিন দুঃসময়ে আজ বেগম জিয়াকে ভীষণ প্রয়োজন। প্রত্যেক বাংলাদেশি আজ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
