নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাগরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ কুদরত আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দদের অংশগ্রহণে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি জোয়াহেরুল ইসলাম এমপি।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় জেলা থেকে আগত নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, নাগরপুরের জনগণ আপনারা ২৮ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
জনসাধারণের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, নাগরপুর সদর ইউনিয়নে কুদরত আলীকে আমরা দিয়ে গেলাম, আপনারা জনগণ নৌকাকে ভোট দিয়ে কুদরত আলীকে বিজয় করবেন।
এছাড়াও উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা শহর আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য এ্যাডভোকেট মাহমুদুল হাসান, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল,
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লিয়াকত শিকদার, নাগরপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন ও আব্দুস সবুর মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল মোল্লা, সাবেক নাগরপুর ছাত্রলীগ সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সাবেক ভিপি আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
